সব দলকে নিয়ে বসতে চান এরশাদ

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ersad 1চলমান রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে সব দলকে নিয়ে একসঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, “আমি ডাকবো সবাইকে। আমি যেহেতু এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। আমি ডাকবো আসুন একসঙ্গে বসি। কবে নির্বাচন হয় সেটা নিয়ে এখন আলোচনা করবো না, কিভাবে রাজনীতি সংস্কৃতি ভবিষ্যতে আমরা গড়ে তুলবো সেটেই আলোচনার বিষয়।”

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

এরশাদ বলেন, “এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবাছি না। নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ঠিক করতে হবে। আমরা কিভাবে নির্বাচন করবো, নির্বাচনের পর বিরোধীদলের সঙ্গে কিভাবে আচরণ করা হবে এসব বিষয় ঠিক করতে হবে আগে। চলমান সহিংস রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংকটটা ক্ষমতায় যাওয়া নিয়ে, জনগণের সমর্থন নিয়ে নয়। সহিংসতা করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটাই সংকট।”

এরশাদ এ সময় পাশের দেশ ভারতের উদাহরণ দিয়ে বলেন, “আমরা পাশ্ববর্তী দেশে দেখেছি সেখানে নির্বাচন হয়েছে, তারা কাউকে জেলেও পাঠায়নি ফাঁসিও দেয়নি। আগুনে পুড়েও মারেনি। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। বাংলাদেশ বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ। তাই আশা করি এ উদ্ভুত পরিস্থিতি একদিন শেষ হবে। আমরা সবাই শান্তিতে থাকতে পারবো।”

প্রতিক্ষণ/এডি/বশীর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G