বিশ্ব শান্তি কামনা করে শেষ হল এস্তেমার প্রথম পর্ব

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

শেষ হল বিশ্ব এস্তেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে  প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। রবিবার ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে স্থাপিত মোনাজাত মঞ্চে বেলা সোয়া ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় আধা ঘণ্টা এই মোনাজাত পরিচালনা করা হয়। দিল্লীর মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সা’দ এই মোনাজাত পরিচালনা করেন।
ইজতেমা ময়দান ও এর আশপাশের সড়ক ও যানবাহনে লাখ লাখ মুসল্লি মোনাজাতে অংশ নিয়েছেন।
এর আগে ফজরের নামাজের পরই উর্দুতে হেদায়েতি বয়ান শুরু করেন মাওলানা সাদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম ও মাওলানা জুবায়ের।
এর মধ্যে দিয়ে তাবলিগ জামাত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।
এদিকে শনিবার রাতে ইজতেমায় অংশ নিতে আসা আরো তিনজন মারা গেছেন। এরআগে আরো পাঁচজন মুসল্লি মারা যান।
আগামী ১৬ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ঐ পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G