কবর থেকে সাহায্য চেয়ে চিৎকার!

প্রকাশঃ জুন ২৬, ২০১৫ সময়ঃ ৮:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Danielle_Shallow_Graveগ্রিসে কবর থেকে লাশের চিৎকার শোনার ঘটনা ঘটেছে । সম্প্রতি গ্রিসের থেসালোনিকি শহরের পারিয়ায় ৪৯ বছর বয়সী এক নারীকে কবর দেয়া হয়। কবরের কাছ থেকে সবাই সরে যাওয়ার পর পরই পাশে থাকা এক বাসিন্দা ও কয়েকজন শিশু লাশটির চিৎকার শুনতে পায়। এর আগে ক্যান্সারের কারণে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবরের পাশে থাকা ওই বাসিন্দা ও শিশুরা জানায়, কবর থেকে সাহায্য চেয়ে চিৎকারের শব্দ শোনা যায়। এসময় শিশুরা সেখানে খেলাধুলা করছিল। এরপর বিষয়টি পুলিশকে জানালে কবরটি আবার খোঁড়া হয়। কবর খোঁড়ার পর ওই নারীকে মৃত অবস্থাতেই পাওয়া যায়।

লাশটি পরীক্ষা করে খ্রিসি ম্যাটিসকোদি নামের এক চিকিৎসক জানান, ওই নারী কয়েক ঘণ্টা আগে মারা গেছেন। কোনো অবস্থাতেই তিনি পুনর্জীবিত হতে পারেন না। ওই চিকিৎসক গ্রিক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এটি বিশ্বাস করি না।’ তিনি বলেন, ‘কেউ হার্টঅ্যাটাকে মারা গেলে কয়েকবার পরীক্ষা করা হয়। তার পুনর্জীবিত হওয়ার প্রশ্নই আসে না।’

নিহতের স্বজনরা জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন তারা। সূত্র: দ্যা টেলিগ্রাফ।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G