স্বপ্নে আসলে কি ঘটে?
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বিজ্ঞানীদের মতে মানুষের আত্বিক, মানসিক এবং দৈহিক প্রয়োজনে স্বপ্নের ভূমিকা রয়েছে। অনেক বিখ্যাত শিল্পী তাদের বিখ্যাত কাজগুলোর প্রাথমিক ধারণা পেয়েছেন স্বপ্ন থেকেই । যে যাই বলুক ,স্বপ্ন সম্পর্কে অনেক তথ্য রয়েছে যা আমরা জানিনা ।নীচের লেখাগুলোয় রয়েছে স্বপ্ন সম্পর্কে কিছু অজানা তথ্য ।
সাদা কালো এবং রঙিন স্বপ্ন
১২% লোক স্বপ্ন দেখে সাদাকালো । মজার ব্যপার হচ্ছে ১৯১৫ থেকে ১৯৫০ সাল পর্যন্ত অধিকাংশ মানুষের স্বপ্নই ছিল সাদা কালো। ১৯৬০ সাল থেকে ফুল কালার স্বপ্ন দেখার প্রবণতা বেড়ে যায়।কালার টিভি বা সিনেমার সাথে এ ব্যপারটির যোগাযোগ থাকতে পারে বলে স্বপ্ন বিজ্ঞানীদের ধারণা ।
স্বপ্নে যাদের দেখি তারা সবাই আমাদের পরিচিত মুখ
স্বপ্নে যাদের দেখি তারা সবাই কোন না কোনভাবে আমাদের পরিচিত মুখ।হতে পারে খুব কাছের কেউ নয়তো অনেক কাল আগে হয়তো আপনার পাশে বসে স্টেডিয়ামে খেলা দেখেছিল, নয়তো রাস্তার পাশে দাঁড়িয়েছিল এমন কেউ।এর কারণ আমাদের মস্তিষ্ক নতুন কোন চেহারা বানাতে পারে না। ঘুরে ফিরে পুরোনো চেহারাই বার বার আসে।
স্বপ্নগুলো হারিয়ে যায়
ঘুমের মধ্যে আমরা যে স্বপ্নগুলো দেখি তার ৯৫ থেকে ৯৯ ভাগ স্বপ্নই আমরা মনে রাখতে পারিনা । জেগে ওঠার সাথে সাথে সেগুলো আমাদের মাথা থেকে হারিয়ে যায়।। তবে REM (Rapid Eye Movement )অবস্থায় দেখা স্বপ্নগুলো মনে রাখা সহজ।
লুসিড ড্রিম
লুসিড ড্রিম, মানে আপনি বুঝতে পারছেন যে আপনি স্বপ্ন দেখছেন । ঘুমন্ত অবস্থায় দেখা এধরনের স্বপ্নগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি।একটা স্বপ্নের মাঝামাঝি অবস্থায় যখন আপনি বুঝতে পারেন যে আপনি আসলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন তখন স্বপ্নের ঘটনাগুলো আপনার নিয়ন্ত্রনণ নিয়ে আসতে পারেন ।আর লুসিড ড্রিম মেথডের মাধ্যমে আপনি আপনার ইচ্ছানুযায়ী স্বপ্নও দেখতে পারেন । পুরোনো প্রেমিকা বা সাধু-দরবেশকে যদি স্বপ্নে দেখতে চান ,লুসিড ড্রিমের মাধ্যমে তাদের সাথে দেখা করতে পারেন।
প্রতিক্ষণ/এডি/পাভেল



















