মির্জাপুরে ১৪ ডাকাত আটক

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

Attokটাঙ্গাইলের মির্জাপুরে বাসে ডাকাতির সময় ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পাবনার রাজিব (২২), বগুড়ার লিমন (২৫), মানিকগঞ্জের শিবালয়ের সাবিউর (২৫), বরগুনার পাথরঘাটার বিল্লাল (৩০), বরিশালের মোলাদির মাসুদ (৩২), শেরপুরের বাবুল (২৪), গোপালগঞ্জের বিল্লাল (২৫), ফরিদপুরের বজল (২৫), দিনাজপুরের স্বাধীন (২৫), মুন্সিগঞ্জের শওকত (২৬), ঢাকার আশুলিয়ার রিপন (৩২), মাদারিপুরের আলমগীর (২৫), বরিশালের মূলাদির সিরাজুল (৩০) এবং বরিশাল কোতোয়ালির চাঁনমিয়া (৩৫)।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, ডাকাত দলটি ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৪-২৮১৫) ডাকাতি করার সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ ব্যপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G