শপিং করলে মেদ কমবে

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

লাইফষ্টাইল, প্রতিক্ষণ ডটকম:

Shoppingরোজ রোজ একইরকম ব্যায়ামের টিপস্ নিতে নিতে আপনার কি ভীষণ একঘেয়ে লাগছে?

তাহলে এবার একটু অন্যরকম কিছু বলি ৷সত্যি তো গতানুগতিক একইরকমের ব্যায়াম করতেও ভীষণ বিরক্তিকর লাগে৷ এবার নিজের শরীরকে ফিট রাখুন মল ওয়াকিং করে৷

কিভাবে করবেন? জেনে নিন তাহলে ৷

এটা একেবারে নতুন ধরণের কনসেপ্ট৷ আধুনিক জীবনযাত্রার সঙ্গে শপিং মলের ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে৷ শপিং করতে হোক কিংবা বন্ধুদের সঙ্গে গেট টুগেদার বা সিনেমা দেখা, আমরা প্রায়শই মলে যাই ৷ আর এই মলে গিয়ে যদি একটু ব্যায়াম করা যায় তাহলে তো কথাই নেই ৷

শপিং মলে প্রত্যেকটা ফ্লোর অনেকটা জায়গা নিয়ে তৈরি হয় ৷ আর সব মলই তিন চারতলার হয়ে থাকে ৷ প্রত্যেকটা ফ্লোর যদি অন্তত একপাক করে হেঁটে নিতে পারেন তাহলেই দেখবেন, অনেকটা হাঁটা হয়ে গিয়েছে আপনার ৷ আপনার যদি একা লাগে তাহলে কোনও বন্ধুদের নিয়ে যেতে পারেন বা নিজের সঙ্গীকেও নিয়ে যেতে পারেন ৷ শুধু হাঁটার সময় ছোট ছোট কয়েকটা জিনিস মেনে চলতে হবে ৷

প্রথমেই জোরে হাঁটতে শুরু করবেন না ৷ প্রথম পাঁচ মিনিট আস্তে আস্তে হাঁটুন ৷এতে ওয়ার্ম আপ হয়ে যাবে ৷ তারপর ১৫ মিনিট আর একটু জোরে হাঁটুন ৷হাঁটার সময় হাত দু‘টোও সামনে পিছনে নাড়াচাড়া করুন ৷পরের দশ মিনিট আরও একটু জোরে হাঁটুন ৷ পরের ২০ মিনিট আস্তে আস্তে হাঁটুন ৷ওপরে যাওয়ার সময় সিঁড়ি ব্যবহার করুন ৷ আর এই হেঁটে হেঁটে ঘুরেই শপিংটাও সেরে নিন ৷ দেখবেন আপনার ব্যায়ামটাও হয়ে যাবে ৷ আর একঘেয়েও লাগবে না ৷

প্রতিক্ষণ/এডি/বেলা

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G