রমজানের বাজারে আগুন
প্রতিক্ষণ ডেস্ক:
রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম বাড়ছে লাগামহীনভাবে। বিশেষ করে রমজানের প্রয়োজনীয় পণ্যসামগ্রী পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, খিরা, গাজর, টমেটো,পুদিনা পাতা, লেবুর মূল্য যেন আকাশছোঁয়া।
এক সপ্তাহের ব্যবধানে তা বেড়েছে বহুগুণ। রমজান মাস সামনে রেখে কোন কারন ছাড়াই বাড়ানো হয়েছে এসব পণ্যসামগ্রীর দাম।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটছে। সীমিত আয়ের মানুষগুলো নিয়ন্ত্রহীন বাজার দরে একেবারে হতাশ নি:সন্দেহে।আর সাধারণ খেটে খাওয়া মানুষের অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়েছে।
মাত্র ক’দিন আগেও যেখানে এককেজি পেঁয়াজের দাম ছিলো ২৬-২৮টাকা। রমজানের আগের দিন থেকে তা বিক্রি হচ্ছে ৪৪-৫০ টাকা করে।
ছোলা প্রতি কেজি (ভাল) মানের ৬০-৬৫টাকা, খেসারি ডাল ৫০-৫৫ টাকা, মটর ৩৮ টাকা, খোলা সোয়াবিন ১২০ টাকা, সোয়াবিন (সুপার) ৯০ টাকা,পামওয়েল ৮০ টাকা, বোতলজাত প্রতি কেজি ১৩০-১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
চিনি প্রতি কেজিতে ১-২ টাকা বৃদ্ধি পেয়েছে। প্যাকেটজাত গুঁড়ো দুধ এক মাস আগের থেকে প্রতি কেজিতে ৪০-৭০ টাকা পর্যন্ত বেড়েছে।
কাঁচা বাজারে তরিতরকারির দাম তেমন না বাড়লেও প্রতি কেজি বেগুনে বেড়েছে ১০-১৫টাকা। অন্যান্য শাক-সবজি কেজি প্রতি ৩-৪ চার টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
রোজা উপলক্ষে ডিমের বাজারে তেমন প্রভাব পড়েনি। তবে প্রতি হালি ডিম ফার্ম (লাল) ৩৮-৪০ টাকা, , হাঁসের ডিম ৪৫-৫০ টাকা, মাছের বাজারে ভিন্ন ভিন্ন মাছের দাম বেড়েছে প্রতি কেজিতে ২০- ৬০ টাকা পর্যন্ত।
প্রতিক্ষণ/এডি/জুয়েল


















