এতিমদের সাথে খালেদার ইফতার

প্রকাশঃ জুন ১৯, ২০১৫ সময়ঃ ৮:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Khal22দলের সিনিয়র নেতাসহ রমজানের প্রথম দিন ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনের লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ।
ইফতারের আগে খালেদা জিয়া এতিম শিশু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। তারপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা এবং এবং দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
ইফতারে অংশ নেন মাওলানা কামাল উদ্দিন জাফরী, মাওলানা নূর হোসেন কাশেমী, মাওলানা মোজাফ্ফর আহমেদ, শাহ আরিফ বিল্লা সিদ্দিকী, মাওলানা আব্দুল লতিফ নেজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, আবুল হাসনাত আমীনী প্রমুখ।ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা ছাড়াও ২০ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G