বিশ্বের বিভিন্ন স্থানে রোজার সময়

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

মাহে রমজান প্রতি বছরই আমাদের মাঝে হাজির হয়। বছরের এগার মাস মানুষ পার্থিব কাজে ডুবে থাকে। কিন্তু রমজানে বিশ্বের সকল মুসলমানরা সংযম পালন করেন। তবে বিশ্বের সব স্থানেই রোজা রাখার সময় সমান নয়। বিশ্বের উত্তর মেরুর কাছাকাছি এলাকাগুলোতে রোজা হবে ২২ ঘণ্টা পর্যন্ত। আবার ক্রান্তীয় অঞ্চলগুলোতে এই সময় বেশ কম। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে রোজা রাখা হবে মাত্র পৌনে ১০ ঘণ্টা।

রোজায় মুসলমান ধর্মাবলম্বীরা ফজরের নামাজের আগে সেহরি খান। এর পর সারা দিন কোনো খাবার, পানি গ্রহণ করা থেকে বিরত থাকেন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজের সময় রোজা শেষ হবে। মুসলমান ধর্মাবলম্বীরা এই সময় রোজা ভেঙে ইফতার গ্রহণ করবেন।

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়ে বেশ পার্থক্য দেখা যায়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে রোজা রাখার সময়ের একটি তালিকা বানিয়েছে।

Ramadan_time

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G