শারীরিক অবস্থার উন্নতি হয়েছে রাজ্জাকের

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rajjakবুকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

রাজ্জাকের ছোট ছেলে সম্রাট প্রতিক্ষণ ডট কমকে জানান, বাবার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। তিনি কনশাস আছেন।

গত ২৬ জুন ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী রাজ্জাক। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে আইসিইউ পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে রাজ্জাক আইসিইউতে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন।

১৯৬৬ সালে ‘আখেরি স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাক চলচ্চিত্র অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। সালাউদ্দিন প্রোডাকশনসের তেরো নাম্বার ফেকু ওস্তাগর লেন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তী সময়ে বেহুলা চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র।

১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা। ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার এবং ২০১৪ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পান তিনি।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি রাজ্জাক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G