বঙ্গোপসাগরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

Bimanবাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এফ-৭ যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে নাম প্রকাশ না করে বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জহুরুল হক ঘাঁটি থেকে আজ সোমবার বেলা ১১টার দিকে যুদ্ধবিমানটি আকাশে ওড়ে। ১১টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। আনুমানিক সাড়ে ১১টার দিকে এটি সাগরে বিধ্বস্ত হয়।

আইএসপিআরের সহকারী পরিচালক নুর ইসলাম বলেন, বিধ্বস্ত যুদ্ধবিমান ও পাইলটের খোঁজে অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম সাংবাদিকদের বলেন, যুদ্ধবিমানটি প্রশিক্ষণকাজে আকাশে উড়েছিল।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G