রাজধানীতে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নিহত

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম

খিলগাওরাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি (৩০) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও জোড়াপুকুর মাঠে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে খিলগাঁও জোড়াপুকুর মাঠে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় নুরুজ্জামান জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। জনির পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জির ওপরে শার্ট ছিল। তার বুকে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

এদিকে জনির পরিচয় নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, নুরুজ্জামান জনি খিলগাঁও থানা ছাত্রদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রতিক্ষণ/এডি/ফারুক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G