পশ্চিমবঙ্গে ১৭ বাংলাদেশি আটক

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

atok_10ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া রাজ্য থেকে ১৭ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। আজ বুধবার হাবড়া থানার পুলিশ তাঁদের আটক করে।

বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রত্যেকেই বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছেন। এঁদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, সকালে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ বনগাঁ-দক্ষিণেশ্বরগামী ডিএন-৪৪ রুটের একটি বাসকে থামায়। বাসে তল্লাশি চালিয়ে মোট ১৭ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

এসময় পাচারকারীদের মূল হোতা নাজমুল ফকিরকেও গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশের নড়াইল জেলার গাজীরহাট এলাকার বাসিন্দা। নাজমুলের কাছ থেকে ১৪ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

নাজমুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন, ১৭ বাংলাদেশির প্রত্যেকের কাছ থেকে নাজমূল পাঁচ হাজার টাকা করে নিয়েছিল ভারতে নিয়ে আসার জন্য। এদিন তিনি মোট ৪০ জনকে শ্রমিকের কাজ দেওয়ার লোভ দেখিয়ে মুম্বাই নিয়ে যাচ্ছিলেন। চোরাপথে সীমান্ত পাড়ি দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেন। এদিকে পুলিশি জেরায় নাজমুল স্বীকার করেছেন, এর আগেও তিনি একাধিকবার এ ধরনের মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G