৬৫ বছর বয়সে একসঙ্গে ৪ সন্তান

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

৬৫ বছর বয়সী জার্মান মহিলা একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন। এত বেশী বয়েসে একসঙ্গে ৪ সন্তান জন্ম দেয়ার এমন নজির বিশ্বে আর নেই। কিছুদিন আগে বার্লিনেmaaর এক হাসপাতালে একসঙ্গে তিনজন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জননী হন অ্যানাগ্রেট পোননিগিক নামের ওই ৬৫ বছরের মহিলা।

শুরুতেই কিছুটা আশংকা থাকলেও ২৬ সপ্তাহ পর জন্ম নেয়া সেই মহিলার ৪ সন্তানই একেবারে সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে ডাক্তররা জানিয়েছেন। ‘সিঙ্গল মাদার’ ওই মহিলার সাতজন নাতি-নাতনি রয়েছে। নতুন ৪ সন্তান জন্ম দেয়ার পর এখন এই জার্মান মহিলার মোট সন্তান ১৩টি।

এতদিন তার সবচেয়ে ছোট সন্তানের বয়স ছিল ১০। ইংলিশ ও রাশিয়ান ভাষার শিক্ষিকা জানিয়েছিলেন, তার ১০ বছরের সন্তান লেলিয়া ছোট ভাই চেয়েছিল, এই জন্যই তিনি ফের মা হতে চেয়েছিলো। ইউক্রেনে আধুনিক চিকিত্‍সার পর তিনি ৬৫ বছরে মা হওয়ার সিদ্ধান্ত নেন। ডাক্তররা তাকে সাবধান করে জানান, ব্যাপরটা খুন ঝুঁকির হবে। তবে ঝুঁকি নিয়েই মা হতে চান অ্যানাগ্রেট। শেষ অবধি বার্লিনের হাসপাতালে সিজারের মাধ্যমে তার চার সন্তান পৃথিবীর আলো দেখল।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G