একসঙ্গে তিনজনকে বিয়ের শর্তে বিপাকে বর!

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

marrigeনারীরা সব কিছুর ভাগ দিলেও স্বামীর ভাগ কাউকে দিতে চান না। পুরনো এ বিশ্বাস ঝেড়ে ফেললেন সৌদি আরবের এক স্কুল শিক্ষিকা। হবু বরকে শর্ত দিয়ে দিলেন, বিয়ে করতে হলে শুধু তাকে নয়, সঙ্গে তার দুই বান্ধবীকেও বিয়ে করতে হবে।

সৌদি আরবের আল ইয়াওম পত্রিকার উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ জানিয়েছে, শিক্ষিকা ওই কনেকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন একজন বর। তিনিও রাজি তাকে বিয়ে করতে। তবে একটি মাত্র শর্ত দিয়েছেন তিনি।

তা হচ্ছে তার দুই বান্ধবীকে একই সময়ে একই স্থানে বিয়ে করতে হবে হবু বরকে। এমন শর্ত শুনে বরের চোখ উঠেছে কপালে। তবে শেষ পর্যন্ত কনের সন্ধানদাতা ও আত্মীয়-স্বজনদের চাপে তিনজনকে বিয়ে করতে রাজি হয়েছেন তিনি।

চুক্তিমতো একই ভবনে তিনটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ওই বর। তিনটিতে তিন স্ত্রী আলাদা আলাদা থাকবেন। সৌদি আরব ও ইসলামী আইনে একজন পুরুষ তিনটি বিয়ে করতে পারেন। তবে এজন্য কঠিনভাবে সমতা রক্ষা ও তাদের সব ধরনের চাহিদা মেটানোর সামর্থ্য তার থাকতে হবে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G