খালেদা জিয়ার কারণে বিএনপি  দ্বিধাবিভক্ত

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

mojibul-haque1বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণআন্দোলন কাকে বলে বোঝেন না। খালেদা জিয়ার কারণে বিএনপি এখন দ্বিধাবিভক্ত বলে মন্তব্য করলেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার সকালে  চট্টগ্রাম-নাজিরহাট রুটে  ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়াকে সমালোচনা করে  তিনি বলেন, খালেদা জিয়ার ভুলের কারণে বিএনপি এখন লাইফ সাপোর্টে। বিএনপি এখন  দুই ভাগে বিভক্ত। আর এই দুই ভাগের  একভাগ জামায়াতকে লালন করে। সেইভাগে আছেন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া। অন্য ভাগে আছেন বিএনপির মূল ধারার মুষ্টিমেয় নেতাকর্মীরা। তারা এখন বিএনপি থেকে দূরে সরে যাচ্ছেন।

অপরদিকে রেলমন্ত্রী জানান, চট্টগ্রাম-নাজিরহাট রুটে একসময় দৈনিক আটটি ট্রেন চলাচল করত। ২০০৬ সালে এ সংখ্যা কমিয়ে দুটিতে আনা হয়। আর এ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ডিসেম্বরে এ পথের রেললাইন সংস্কারে ২০৩ কোটি ৪৯ লাখ ৭১ হাজার টাকার একটি প্রকল্প  অনুমোদন হয়।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G