সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় নিহত ৪

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

accidentকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। শনিবার রাতে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় ঢাকামুখী বলেশ্বর পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো দুজন মারা যায়।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আনসার সদস্য ফকির রাসেল (৪০) ও বাগেরহাট সদরের সোনা মিয়ার ছেলে সুজন (২৭)। অন্য নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G