তিনজন নিয়ে বিশ্বের ক্ষুদ্রতম দেশ! (ভিডিও)

প্রকাশঃ জুলাই ৭, ২০১৫ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ক্ষুদ্রতমবিশ্বের বুকে স্বাধীন দেশ রয়েছে মোট ১৯৫ টি।তার মধ্য এমন একটি স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে যে দেশের জনসংখ্যা মাত্র তিন জন। হয়তবা শুনতে একটু অবাক লাগছে!জনসংখ্যা মাত্র তিন জন হলেও দেশটির রয়েছে নিজস্ব পতাকা, পাসপোর্ট, মুদ্রা।

ক্ষুদ্রতম এ দেশটির নাম প্রিন্সিপালিটি অব সিল্যান্ড।তবে সংক্ষেপে দেশটিকে সবাই সিল্যান্ড বলেই ডাকে।দেশটির অবস্থান ব্রিটেনের সাফল্ক সমুদ্রের ধারে। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ৫৫০ স্কোয়্যার মিটার। দেশটির একটি রাজধানীও রয়েছে। রাজধানীর নাম এইচ এম ফোর্ট রাফস।দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার।বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না।

এই দেশটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনারা যে কোনও সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলে দুর্গ বানানোর পরিকল্পনা করে। সে পরিকল্পনা থেকেই উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে বানানো হয় মাউনসেল সি ফোর্ট। এখান থেকে শত্রুদের রণতরীর উপর নজরদারি চালানো হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটিকেও পরিত্যক্ত ঘোষণা করে।

মজার তথ্য হলো, অদ্ভুত এই দেশটি সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। তাও সরাসরি সাগরের বুকে নয়। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় স্টিলের পাইপের উপর এই দেশটির অবস্থান। এই দেশটিতে কোনো মাটি নেই। পুরোটাই স্টিল।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G