খালেদার বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হবে

প্রকাশঃ জুলাই ৮, ২০১৫ সময়ঃ ৩:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

hasina-khaleda-600x336বিএনপি জোটের আন্দোলনের সময় পেট্রোলবোমা হামলার হুকুমদাতা হিসেবে খালেদা জিয়া ও তার সহযোগীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথা সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দ্বিতীয় বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সেলিনা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

শেখ হাসিনা জানান, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ২৭ ধারা অনুযায়ী   পেট্রলবোমা হামলার নির্দেশদানকারী খালেদা জিয়া ও তাঁর সহযোগীসহ সব অপরাধীর নামে দায়ের করা মামলাগুলো বিচার করার জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে।  ওই আইনের ২৭ ধারা অনুযায়ী ভবিষ্যতে  ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে।

প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘খালেদা জিয়ার হুকুমে এ বছর ৫ জানুয়ারি থেকে চলমান হরতাল ও অবরোধকালীন এবং গত ২ জুন পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ছয়জনসহ পেট্রলবোমা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ১৩৪ জনকে হত্যা করা হয়েছে। তাদের ইস্যুবিহীন কথিত আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রমের ফলে এক হাজার ৩৯৫টি যানবাহন, ১৩ দফা ট্রেনে এবং ছয়টি লঞ্চে নাশকতা চালানো হয়।
আহত ও নিহতদের মধ্যে সর্বমোট ২১ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ শেষের পথে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G