আজ কেমন যাবে: ১১ জুলাই

প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ৮:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

thumb.phpআজ ২৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ২৩ রমজান ১৪৩৬ হিজরি। তিথি দশমী। আজ সূর্যোদয় ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫১ মিনিটে। শুভ রং সবুজ, ধূসর, সাদা। শুভ রত্ন ক্যাটস আই, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব কবি আল মাহমুদ, বিজ্ঞানী আলেকজান্ডার প্রখোরভ, অভিনেতা ইউল ব্রাইনার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সফল হতে পারেন। পাওনা আদায়ে সফল হবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক যোগাযোগ শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। তীর্থভ্রমণ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G