জ্বালানি তেলের দাম কমতে পারে

প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

দামবিশ্ববাজারে তেলের দাম আবারও কমতে পারে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। অতিরিক্ত সরবরাহের কারণেই তেলের দাম কমতে পারে। শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, বর্তমানে যে বিপুল পরিমাণে তেল উৎপাদন হচ্ছে, বিশ্ববাজার তা নিতে পারছে না। আইইএ জানিয়েছে, ২০১৬ সালে এ অবস্থা বিদ্যমান থাকলে তেলের দাম কমে যাবে।

এদিকে এর ফলে গত বছরের গ্রীষ্মে তেলের দাম কমে যাওয়ার পর থেকে দামের নিম্নমুখীতা অব্যাহত থাকল। গত বছরের জুনে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ১১৫ ডলার। এ বছরের জানুয়ারিতে তা ৪৫ ডলারে নেমে আসে। এখন ব্যারেল প্রতি দাম ৫৯ টাকা। ওপেকভুক্ত দেশ ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ওপেকভুক্ত দেশসমূহে তেল উৎপাদনের পরিমাণ উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে। ওপেকভুক্ত দেশসমূহে জুনে দিনপ্রতি তেল উৎপাদনের পরিমাণ ৩ লাখ ১৭ হাজার ব্যারেল থেকে বেড়ে ৩ লাখ ৪০ হাজারে ব্যারেলে পৌঁছে। এর মধ্যে ইরাক ও সৌদি আরবে অপরিশোধিত তেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত মাসের আইইএর প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের দ্বিতীয় ভাগে তেলের সরবরাহ মাত্রাতিরিক্ত এবং তা অব্যাহত আছে। এর ফলে বোঝা যায় যে, ভূমিতে তেল সংরক্ষণের স্থান যথেষ্ট নয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G