আমাকে খোঁচা মারবেন না

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Mosharraf_2স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা আমাকে খোঁচা মারবেন না। খোঁচা মেরে আমার কাছ থেকে কথা বের করবেন, তা হবে না।’

উল্লেখ্য, ওই সাংবাদিক গত বৃহস্পতিবার গোপালগঞ্জে দেওয়া একটি বক্তব্যের বিষয়ে মোশাররফের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনি বলেছিলেন, এই মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করবেন। তাহলে কি মন্ত্রণালয়ে দুর্নীতি আছে?’ জবাবে মোশাররফ আরো বলেন, ‘ওই দিন গোপালগঞ্জে আমাকে প্রশ্ন করা হয়েছিল, এ মন্ত্রণালয়ে দুর্নীতি রয়েছে। আপনি দুর্নীতি নির্মূলে ভূমিকা রাখবেন কি না। জবাবে আমি বলেছিলাম, যদি দুর্নীতি থেকে থাকে, তাহলে অবশ্যই তা নির্মূল করব। তার মানে এটা নয়, আমি এ মন্ত্রণালয়কে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বলেছি।’ এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মোশাররফ। বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘ব্যাপক চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছি। চাওয়া-পাওয়ার কিছু নেই। জীবন-সায়াহ্নে এখন একটাই কামনা, জানাজায় অধিকসংখ্যক লোকের উপস্থিতি। গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারব।’

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সকালে দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেন মোশাররফ। এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক। তাঁর কাছ থেকে দোয়া চাইতে গিয়েছি। তিনি আমাকে দোয়া করেছেন। আমাদের অভ্যন্তরীণ যে কথা হয়েছে, তা তো আপনাদের বলা যাবে না।’

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G