চুইংগাম পরিস্কার করলে মাসে সোয়া দুই লাখ!

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ৯:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

eco-gumচুইংগাম সাফ করলে মিলবে মাসে সোয়া দুই লাখ টাকা বেতন! অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। অভিনব এই চাকরি দিচ্ছেন খোদ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সাধের হলিরুড হাউস প্রাসাদ পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। এডিনবরার হলিরুড হাউস ব্রিটিশ রাজপরিবারের অবসর যাপনের অন্যতম প্রিয় ঠিকানা। কিছুদিন আগে সেখানে সফরে এসে প্রাসাদের আসবাব, সিঁড়ি, উঠানামায় সিংহদ্বারে চুইংগাম সেঁটে থাকতে দেখে বিরক্তিবোধ করেন মহারানি।

প্রাসাদ দর্শনার্থী অনেকের চুইংগাম চিবানোর বাতিক রয়েছে। কিন্তু গামের স্বাদ ফুরোলে যেখানে-সেখানে তা মুখ থেকে ফেলে দেয়ার বদভ্যাসও রয়েছে। চিবিয়ে ফেলে দেয়া চটচটে আঠালো চুইংগামে জড়ো হয় ধুলাবালি। ফলে সহজেই নোংরা হয়ে ওঠে প্রাসাদ চত্বর। সমস্যাটি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বয়ং রানি দ্বিতীয় এলিজাবেথ। চলতি মাসে রাজ পরিবারের তরফে হলিরুড হাউস প্রাসাদের ওয়েবসাইটে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে চুইংগাম পরিষ্কার করার জন্য কর্মী চাওয়া হয়েছে।

এ কাজে বহাল কর্মীর বেতন বাংলাদেশি মুদ্রায় মাসে প্রায় সোয়া দুই লাখ টাকা! তবে এই চাকরি পেতে গেলে মানতে হবে কিছু শর্ত। প্রথমত, চুইংগাম সাফাই কর্মীকে শারীরিক ও মানসিকভাবে চূড়ান্ত ফিট থাকতে হবে। প্রতিদিনের কাজের সময় ৪ ঘণ্টা। তবে প্রয়োজন অনুযায়ী প্রাসাদ কর্তৃপক্ষ কাজের সময় বদলাতে পারেন। রাজ পরিবারের প্রাসাদ সফরের আগে বাড়তে পারে কাজের সময়। চুইংগাম পরিষ্কার ছাড়াও ছোট-খাটো জঞ্জাল পরিষ্কার করতে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো,এ কাজের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রিটেনে বসবাসকারী প্রার্থীরাই। সূত্র: ডেইলি মেইল।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G