দিল্লিতে ভবন ধস

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

DDDDDভারতের রাজধানী দিল্লিতে চার নারীসহ কমপক্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে চারতলা একটি ভবন ধসের কারনে । এ ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম আরও একজন নিখোঁজের খবর জানিয়েছে ।

এর আগে সংবাদমাধ্যম প্রাথমিকভাবে ৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করে ।

শনিবার (১৮ জুলাই) পশ্চিম দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার পুষ্পেন্দ্র কুমার জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও স্থানীয় পুলিশ ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

ভবনটির পাশেই আরেকটি ভবনের নির্মাণ কাজ চলছিল। তবে সংশ্লিষ্টরা চারতলা ভবনটির ধসে পড়ার জন্য পাশের ভবনের নির্মাণ কাজকে দায়ী করেননি।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G