জ্বালানি ছাড়াই রান্না হয়!

প্রকাশঃ জুলাই ২০, ২০১৫ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জ্বালানিচিন্তা করুন জ্বালানি ছাড়াই রান্না হচ্ছে। আপনি মাটিতে পাত্র বসিয়ে দিচ্ছেন আর রান্না হয়ে যাচ্ছে। কোন আগুনের দরকার হয় না। এমনটাই ঘটে অ্যাজোর দ্বীপে। এটি পর্তুগালের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

এছাড়াও এ দ্বীপের আরও একটি মজার বৈশিষ্ট্য রয়েছে। এখানে সকালে কনকনে ঠান্ডা, দুপুরে বৃষ্টি, বিকেলে রোদ, রাতে আবারো ঠান্ডা এমন আবহাওয়া কি কল্পনা করা যায়! শুনলে অবাক হবেন এই দ্বীপটিতে ক্ষণে ক্ষণে ঋতু বদলায় ।

এ দ্বীপে শীতকালে তাপমাত্রা ১১ ডিগ্রি আর গরমকালে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। এ দ্বীপে সকাল থেকে রাতের মধ্যে চারবার ঋতু বদল হয়। এখানকার লোকেরা পাত্রে উপকরণ নিয়ে মাটি খুঁড়ে বসিয়ে দিলেই রান্না হয়ে যায়।জ্বালানি

অবাক হচ্ছেন নিশ্চই। চলুন ঐ দ্বীপের রহস্যটা বের করে দেই। আসল কারণটা হলো, এ দ্বীপটি একটি সক্রিয় আগ্নেয়গিরির ওপর অবস্থিত। ফলে মাটির নিচের উত্তাপেই রান্না হয়ে যায়। আবার চারবার ঋতু পরিবর্তনের কারণও ওই আগ্নেয়গিরি।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G