রাজধানীতে পার্লারের আড়ালে দেহব্যবসা

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

faপার্লারের আড়ালে দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও থানার ফার্মগেট এলাকার রহমান ম্যানসনের একটি নামহীন পার্লার থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ । এর মধ্যে ২৬ নারী ও ৪ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘এই পার্লারের কোনো নাম নেই। দীর্ঘদিন ধরে এই ব্যবসা সেখানে বন্ধ ছিল। ঈদকে কেন্দ্র করে তারা ম্যাসেজ পার্লারের আড়ালে এই ব্যবসা শুরু করে।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ‘ম্যাসেজ পার্লারের আড়ালে এই ধরনের দেহব্যবসা রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আটক ব্যক্তিরা এখন তেজগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানা থেকে জানিয়েছে।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G