যুক্তরাজ্যের ‘ইইউ’তে থাকা উচিত : ওবামা

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ৯:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ওবামাযুক্তরাজ্য যদি বিশ্বে তাদের প্রভাব বজায় রাখতে চায়, তাহলে তাদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা ঠিক হবে না এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা । বরং যুক্তরাজ্য ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকেও শক্তিশালী করবে বলেই তিনি মনে করেন।

বারাক ওবামা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের মতো একটি প্রতিষ্ঠান বিশ্বকে নিরাপদ আর উন্নত করে তুলছে। এরকম একটি প্রতিষ্ঠানে নিজেদের অবদান রাখার জন্যই যুক্তরাজ্যের উচিত সেখানে থাকা উচিত বলেই তিনি মনে করেন। যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকে আরো শক্তিশালী করে তুলবে।

ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ২০১৭ সালে ব্রিটেনে গণভোট হওয়ার কথা রয়েছে।

তছাড়া তিনি মনে করেন, তাঁর ক্ষমতাকালে সবচেয়ে হতাশার বিষয় ছিল তিনি অস্ত্র নিয়ন্ত্রণে শক্ত আইন করতে পারেননি। কিন্তু একটি উন্নত দেশ হিসাবে এমন আইন জরুরী বলে তিনি মনে করেন।

আমেরিকায় সম্প্রতি পুলিশের সাথে সহিংসতা আর বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে, তাতে তিনিও দুঃখিত জানিয়ে বলেছেন, এখনকার শিশুরা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে এবং একদিন আমেরিকায় আর এমন ঘটনা ঘটবে না।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G