পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ১০:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rajonসিলেটে শিশু সামিউল আলম রাজনকে হত্যার পর প্রকৃত খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

অভিযুক্ত দু’জন পুলিশ কর্মকর্তা হলেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলাম। এ দু’জনের বিরুদ্ধে নির্যাতনে নিহত রাজনের বাবার সঙ্গে দুর্ব্যবহার ও টাকার বিনিময়ে খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগ রয়েছে।

তদন্ত কমিটিতে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রোকন উদ্দিন, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপ কমিশনার মুশফিকুর রহমান।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে সামিউল হত্যাকাণ্ডের পর তার বাবা আজিজুর রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে জালালাবাদ থানার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

এর প্রেক্ষিতে গত ১৪ জুলাই ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরো পাঁচদিন বাড়ানো হয়।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G