ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১২:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ পূর্বাহ্ণ

HORTAL rongpurসারা দেশে অবরোধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় আজ বুধবার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

আজ ভোর ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।

হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সারাদেশে যৌথবাহিনী অভিযানের নামে ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।

কয়েকদিনে ছাত্রদলের কয়েকজনকে নেতাকর্মীকে হত্যাও করা হয়েছে। এর প্রতিবাদ এবং গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে।

আত্মগোপনে থাকা রিজভী আহমেদ বলেন, “সারাদেশে চলা টানা অবরোধ কর্মসূচির পাশাপাশিই এ হরতাল পালন করা হবে।”

দুই বিভাগের নেতাকর্মীদের ‘শান্তিপূর্ণভাবে’ হরতাল পালনের আহ্বান জানান রিজভী।

প্রতিক্ষণ/এডি/রুপা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G