আজ কেমন যাবেঃ ২৮শে জুলাই
প্রতিক্ষণ ডেস্ক
আজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
সুন্দর পোশাকে আপনাকে সুন্দর দেখায়। তাই বলে এই নয় যে সুন্দর পোশাক না পরলে আপনি আপনার যোগ্যতাকে প্রকাশ করতে পারবেন না। আপনি এমন একটি প্রতিভার অধিকারী যা অন্যকারো নেই, একটু সময় দিন, ভাবুন তারপর মাঠে নেমে পড়ুন, সাফল্য আপনারই থাকবে। প্রেমও জুটবে সেই সাফল্যের ঝুড়িতে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
গতদিনের কাজগুলো যেভাবে যাচ্ছিলো সেটা আর সামনের দিনগুলোতে সেভাবে নাও হতে পারে। তাই আগে থেকেই কাজে নতুনত্ব আনুন। সময় খুব একটা সুবিধার নয়, চারপাশে নিজের পরিচিতরাই অপরিচিত হয়ে যাবে। অকারণেই বর্তমান গুলো গিয়ে ঠেকছে অতীতে, কাজে লাগাতে পারছেন না। আজকের দিনে শুধু আর্থিক লেনদেনের প্রতি মনোযোগী হোন। মনের লেনাদেনায় ঝামেলা আছে অঢেল।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন)
কীভাবে কখন কাকে যে আজ ভালো লেগে যাবে বলা মুশকিল। খারাপ লাগাও থাকবে, কিন্তু সেটা সীমিত। অর্থের পেছনে আজকে আর ছুটবেন না, অর্থ কোনভাবেই আজ মনের শান্তি এনে দিতে পারবে না। পরিবার আপনার ওপর কোনো একটা ব্যাপারে বেঁকে বসে আছে। প্রিয়মানুষও গো ধরেছে বড্ড। সবই সরল স্রোতে বইবে আজকের পর- মাথা ঠাণ্ডা রাখা একান্ত কাম্য।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
প্রতিদিনের মত আজকেও বাসা থেকে বের হয়ে অজস্র সব সমস্যার মুখে পড়বেন। সমাধান আপনার সবই জানা। দিনের শেষভাগ যাবে উচ্ছ্বসিত মানসিক প্রশান্তি দিয়ে। শেয়ার বাজারে জোয়ার বইবে আপনার পক্ষে। মনে বইবে ভাটিয়ালী সুর।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কারো মনগড়া মতবাদ আপনার ওপর বর্তাতে চাইলে অশান্তিতে ভুগবেন। সংসারে কেউই আপনাকে পাত্তা দিচ্ছে না এমনটি ভাবা থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষের কাছে গুরুত্ব পেয়ে মনের খাদ পূর্ণ হবে। অর্থ ধরতে বেরিয়ে যাবে হাতের মুঠোর অর্থ। আপনার প্রতি বন্ধুরা আজ খুবই যত্নশীল হবে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
পুরোনো বন্ধু আজ নতুনভাবে দেখা দেবে। অতিথির আগমনে বাড়ি থাকবে সরগরম। মাথার উপর আজ সামাজিক কাজের চাপ এসে জুটবে। আর্থিক লেনাদেনাও হবে আপনার হাত দিয়ে। প্রশংসিত হবেন সহকর্মীদের কাছ থেকে। সন্ধ্যায় হবে সংস্কৃতি চর্চা।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
মনের উপর দখল নিন আগে। মন জয় করা মানেই সবকিছু জয় করা। আপনাকে চমকে দিতে আজ প্রকৃতি অন্যভাবে আপনার সম্মুখে হাজির হবে। প্রকৃতির দিকে চোখ রাখুন কৃত্রিম সবকিছুকে দূরে রাখুন। স্বাস্থ্যের দিকেও নজর রাখুন একটু।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অর্থ আসবে তবে তার জন্য আপনাকে একটা কঠিন কাজ শেষ করতে হবে। আপনি যদি কাজটি আজ সফল ভাবে শেষ করতে পারেন তাহলে অর্থের দিকে আর তাকাতে হবে না, অর্থ আসতেই থাকবে আসতেই থাকবে। সংসারে নতুন যে এসেছে তাকে আজ সময় দিন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পারিবারিক কোন একটি ঝামেলার জন্য শহরের বাইরে যেতে হতে পারে। কর্মক্ষেত্রে সুবিধাবঞ্চিত কর্মচারীদের সঙ্গ দিন আখেরে লাভ আপনারই। আপনি চাইলেই আজ মানসিক চাপগুলো দূরে সরিয়ে রাখতে পারবেন, ইচ্ছাটা থাকা জরুরি।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শিক্ষার জন্য দেশ ত্যাগ করতে হতে পারে, এতে আপনার মন আনন্দে ভরে উঠবে। আপনি চাইলেই আজ কাউকে তোয়াক্কা না করে নিজের মন প্রতিষ্ঠা করতে পারবেন তবে সাবধান মতটি হতে হবে শক্তিশালী তা যদি না হয় তাহলে আর কোনদিনই সুযোগ পাবেন না নিজের মত উপস্থাপনের।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দিন যেভাবে যাচ্ছে যেতে দিন সময়কে দোষ দিয়ে লাভ হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে নিজ দক্ষতার উপর নির্ভর করে। কর্মক্ষেত্র আর ভালো লাগবে না স্বাভাবিক, যদি পুঁজি থাকে তো বাণিজ্য করতে নেমে যান, আপনি বাণিজ্যে সুবিধা করতে পারবেন।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
চাকরি যারা করতে আগ্রহী না তারা কিছুদিন ছুটিতে যান তারপর ভাবুন, আবারও ভাবুন, আবারও… দেখবেন চাকরির মধ্যেই এমন কিছু পেয়ে যাবেন যা আপনার জন্য উপকারে আসবে নইলে এর বাইরেও কিছু খুজে পাবেন যা আপনার রুজিরোজগারের জন্য যথার্থ হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/ডেস্ক/সজল



















