সাকার চূড়ান্ত রায় কাল
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রানব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সালাহউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় আগামীকাল আপিল বিভাগের ১নং আদালতে ঘোষণা করা হবে ।
প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার দুপুরে রায়ের জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত ৭ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।
গত ১৬ জুন সাকা চৌধুরীর আপিল মামলার শুনানি শুরু হয়। প্রথমে শুনানি শুরু করে ট্রাইব্যুনালের রায়, সাক্ষীদের সাক্ষ্য এবং রায় সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) উপস্থাপন করছেন আসামিপক্ষ।
২০১৩ সালের ১ অক্টোবর মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। সর্বমোট ১৭২ পৃষ্ঠার প্রণীত রায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে আনীত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আর বাকি ১৪টি প্রমাণিত হয়নি।
প্রতিক্ষণ/এডি/মেহেদী


















