সাকার রায়ে নিশ্চুপ বিএনপি

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

saka1বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রেখেছে আপিল বিভাগ। কিন্তু বিয়ষটি নিয়ে কোন মন্তব্য করতে রাজি নয় দলটির শীর্ষস্থানীয় নেতারা। বুধবার সকালে সাকার ফাঁসির রায় বহাল রাখার পর এ বিষয়ে বিএনপির নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে সকলেই বিষয়টি নিয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

সাবেক সেনা প্রধান ও বিএনপির স্থায়ীয় কমিটির বয়োজ্যেষ্ঠ সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান সাকার চূড়ান্ত রায়ের ব্যাপারে বলেন, তার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেন, ফাঁসির রায় বহাল থাকার বিষয়টি তিনি ভালো করে জানেন না। তাই এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G