লামায় পাহাড় ধসে নিহত ৪

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ৯:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

Bandarban_Map1438396854বান্দরবানের লামা উপজেলায় সদরের হাসপাতাল পাড়া এলাকায় অবিরাম বর্ষণের ফলে মধ্যরাতে পাহাড় ধসে মা-ছেলেসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। মাটির নিচ থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে । এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

পার্বত্য জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জানান, লামা উপজেলা সদরের হাসপাতাল পাড়া এলাকায় অবিরাম বর্ষণের সময় মধ্যরাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে শিশুসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজন অবস্থায় মাটির নিচ থেকে দেলু মিয়া (৭০) ও আরাফাত (১৮) নামে দুজনকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ জানান, উদ্ধার তৎপরতা এখনো চলছে। মাটির নিচে এখনো দুজন নিখোঁজ রয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে মা-ছেলেসহ চার জনের।

সদর থানার উপ- পরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল জানান, বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। পাহাড় ধসে চাপা পড়া আটজনের মধ্যে চার জনের লাশ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- রোজিনা আক্তার (৩০), তার শিশুপুত্র মো: সাজ্জাদ (৪), আমেনা বেগম (৩০) ও সাগর আহম্মদ (১৪)। এখনো মাটির নিচে নিখোঁজ রয়েছেন বশির আহম্মদ (৬০) ও ফাতেমা আক্তার (১৬)।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রতিক্ষণ / এডি / মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G