সদস্য পদের বিষয়ে ইসিকে অনুরোধ

প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

lসাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি স্পিকারের কাছে পাঠানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন ।নির্বাচন কমিশনের দেওয়া চিঠির জবাবে তিনি এই অনুরোধ জানিয়েছেন ।

রবিবার দুপুরে লতিফ সিদ্দিকীর একান্ত ব্যক্তিগত সচিব দুই পৃষ্টার একটা লিখিত জবাব নির্বাচন কমিশনে জামা দেন।

গত ১৩ জুলাই দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিইসিকে চিঠি দেয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর পরপরই (১৬ জুলাই) লতিফ সিদ্দিকীর বিষয়ে ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও লতিফ সিদ্দিকীর কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে লতিফ সিদ্দিকী উল্লেখ করেন, আমেরিকার নিউইয়র্কে যে বক্তব্যের কারণে আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করেছে তা সম্পূর্ণ বেআইনি। আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি কোন ধরনের বক্তব্য দেননি। এটা ছিল তার ব্যক্তিগত বক্তব্য। এজন্য আওয়ামী লীগ তাকে বহিস্কার করতে পারে না।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনে যে চিঠি দিয়েছিলেন আমার অনুরোধ প্রধান নির্বাচন কমিশনার এই চিঠি সংসদে ফেরত পাঠাবেন।

প্রতিক্ষণ / এডি / মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G