আজ কেমন যাবেঃ ৫ আগস্ট

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৮:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashiআজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
সময়ের পরিবর্তনে মানুষের জীবনে অনেক কিছু বদলে যায়। যেমনটা আজ মেষ রাশির জাতকের হয়ে যেতে পারে। আপাত এই পরিবর্তনকে ভালো মনে হলেও আখেরে আপনার জন্য মন্দ হতে পারে। বাড়ির বয়স্কদের আজ্ঞা পালনে জের বার হওয়ার জোগাড় হবে। অন্য সব দিক দিয়ে মিশ্র প্রকৃতির দিন আজ। প্রেমের ক্ষেত্রে নির্ভেজাল আনন্দ বয়ে আনবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
পাখি পালকের মতো হালকা ভেসে যেতে ইচ্ছে করবে। সাফল্যের উষ্ণতা লেগেও যেন লাগতে চাইবে না। আপনার মনকে শুধু হালকা করে তুলুন এতেই কাজ হয়ে যাবে। বিপদে পড়বেন না, তবে আপনাকে অনেকেই ভয় দেখাতে পারে। হেসে উড়িয়ে দিন…। কর্মক্ষেত্রের গুরু দায়িত্ব লঘু হবে সেও আপনার জাদুকরী ওই হাসিতে।

মিথুন (২২ মে – ২১ জুন)
চতুর্দিকের চাপ আপনাকে জড়িয়ে পেঁচিয়ে ধরবে, মনে হবে অক্টোপাস আপনাকে জড়িয়ে ধরে আছে। একই স্বভাবের কারণে অন্যের কাছেও নিজেই একটা অক্টোপাস হয়ে যেতে পারেন। বিষাদগ্রস্ত এক তরুণের সঙ্গে ভাব হয়ে যাবে আপনার। দিনের শেষভাগটা লেনদেনের জন্য শুভ। বিনিময় করুন মনের ভাব, মুছে ফেলুন উদাস ভঙ্গী। ভাব-ভালোবাসা ফিরে পাবে আদিরূপ।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
প্রতিটি কাজের গোড়াতেই ভুল করে যাচ্ছেন। যেকোনো কাজ শেষ করে ফেলার আগে একটু পূর্ববর্তী হিসেব মিলিয়ে নিন। অংক কষতে শিখুন জীবনের। প্রতিভার সঙ্গে এমনটা করবেন না, আরও চর্চা করুন। আর নিজেকে জাহির করার স্বভাবটা একটু কমিয়ে আনুন, কাজে দিবে। ভালোবাসার মানুষটি হেচকা টানে হারিয়ে গেছিলো অনেক আগেই। কোনো আবদার নয়, ভালোবাসার আবেদন নিয়ে আবারও ফিরে আসবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে প্রয়োজনীয় পরিবেশ আপনিই গড়ে নিতে সক্ষম। কর্মঠ হন, অলসভাবে দিন পার করে যাচ্ছেন, একটু গা-ঝাড়া দিয়ে উঠুন। প্রতিবেশী বলয়ে আপনার সুনাম ছড়িয়ে যাবে, তবে এরজন্য বাকি পরে থাকা কাজটি শেষ করে ফেলতে হবে। শিক্ষাক্ষেত্রে বৃত্তি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে পাবেন বন্ধুসুলভ সহকর্মী।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মবিরতি চলবে আরও বেশ কয়েকদিন, এ বিরতি শুধু মানসিক বিরতি। রুজি রোজগারের একটা পথ বের হয়ে যাবে। বিশ্বাস অবিশ্বাসের মাঝে পড়ে ঘাবড়ে যাবেন কিন্তু ধৈর্য ধরে শেষতক অপেক্ষা করুন। দিন শেষে পাওনা অর্থ ফেরত পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে কলহ মিটে যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ কোনো তরল আর্থিক লেনদেন করার আগে একটু ভেবে দেখবেন। কারণ দুপুর নাগাদ বাসায় নগদ অর্থ দরকার হতে পারে। পরিবারে বয়স্কদের কেউ আজ দুর্ঘটনার শিকার হতে পারে। সেক্ষেত্রে হাতের কাছে গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো সংরক্ষণ করুন। সম্পর্কে ভাঙা গড়া থাকেই। হয়তো আজ আপনার সম্পর্কের ভাঙার দিন। কর্মসূত্রে অন্যত্র যেতে হতে পারে। ব্যবসায়ে বিনিয়োগ করবেন না, শিপমেন্ট বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যবসায়িদের জন্য মন্দা দিন। আর্থিক সঙ্কটে বাণিজ্যিক কোনো চালান বাতিল হয়ে যেতে পারে। চাকরিজীবীদের কারো হঠাৎ করেই বদলির আদেশ হতে পারে। তবে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলে দিনের শেষ ভাগে শুভ ফল আসতেও পারে। সবকিছুই নির্ভর করছে আপনার কর্ম আর পরিকল্পনার ওপর। একজনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য একজনের প্রতি আকৃষ্ট হতে পারেন। সেক্ষেত্রে নিজের কাছে স্বচ্ছ থাকা ছাড়া আর কিছু করার নেই। শিক্ষার্থীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত জটিলতায় পড়বেন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার গতিই আপনার প্রধান শক্তি। পরিকল্পনা আর গতির সম্মিলন হলে অনেক কষ্টসাধ্য কাজও হয়ে যায়। গতরাত যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী আজ প্রকল্প দাখিল করতে যান। নিজের সাহস আর বুদ্ধিমত্তা খাটিয়ে উত্তর দিলে প্রকল্পটা আপনি পেয়েও যেতে পারেন। তবে নিজের কাছে সৎ থাকবেন। হঠাৎ করে বন্ধুর পরামর্শ পাবেন, যা আপনার নির্দিষ্ট সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রতিবেশিদের কেউ আজ সকাল সকাল অর্থ হাতে আপনার সঙ্গে দেখা করতে পারে। তবে অর্থ দেখেই ভেবে নেবেন না যে আপনাকে দেয়ার জন্য এসেছে। প্রতিবেশির খারাপ সময়ে সাহায্য করা প্রতিটি মানবিক মানুষের কর্তব্য। আজ সেই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। শারীরিক অবস্থা ভালো থাকবে। প্রিয় মানুষটির বিয়ে ঠিক হয়ে যেতে পারে। যার মূল কারণ আপনার বেকারত্ব। তবে যাই ঘটুক, মনের কথা শুনুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতকদের স্ত্রীর শারীরিক অবস্থা ততটা ভালো নাও হতে পারে। অন্য নারীর প্রতি আকর্ষণ আপনাকে বিপদে ফেলতে পারে। তাই নিজের মনকে প্রশ্ন করুন এবং এগিয়ে যান সামনের দিকে। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন। ব্যাংকে লেনদেন সংক্রান্ত কিছু সমস্যায় আক্রান্ত হতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যই হলো সে স্বাধীন। তবে স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তা রক্ষা করা আরো কঠিন। অফিসে যে স্বাধীনতা ভোগ করছেন তার বাজে ব্যবহার না করাই ভালো। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালো হবে। দাম্পত্য কলহের আশঙ্কা আছে তবে আপনি যদি চুপ থাকেন তবে কলহ হবে না। বড় কোনো কাজে সাফল্য পাবেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G