আজ কেমন যাবেঃ ৬ আগস্ট
প্রতিক্ষণ ডেস্ক
আজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
অজস্র ভবনা আজ আপনার চারপাশ থেকে ঘিরে আসবে, ঘন হয়ে আসবে মেঘের মত কিন্তু একদম মনোবল হারাবেন না। আপনাকে যেতে হবে আরও দূর আপনি নিশ্চয়ই সেটা বুঝে গেছেন এখন এ বিপদ একটু সাবধানে পার হয়ে নিন। শিক্ষা ক্ষেত্রে আপনি আজ ভালো সুবিধা পাবেন। হাতে অর্থ আসবে কিছু, কাজে লাগান সেটাকে। প্রেম নিয়ে অযথা চিন্তা না করায় ভালো। আপনার মনে যে সন্দেহ তা দুষ্টুমির ছলে তার সৃষ্টি- তাই থাকতে পারেন নির্ভার।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কিছুই ধরে রাখতে পারছেন না, এমনটা আর না ভাবলেও চলবে। দ্রুত অবস্থান ত্যাগ করে যে বন্ধুটি তাকে আজ তার স্বভাবসুলভ আচরণে দেখবেন না। আপনাকে ভেলকি দিয়ে কেউ কিছু একটা নিয়ে যেতে পারে তাই যাত্রাপথে সাবধানে থাকবেন। নাটক বা সিনেমা দেখা হয় না বহুদিন, কিন্তু মনটা আজ ভীষণ ভাবে টানবে সেদিকেই। আবেগী কোনো দৃশ্যায়নে মনে তৈরি হবে নতুন ভাবাবেগ।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন)
আপনার জন্য ডানা মেলে উড়ে আসছে আনন্দের সংবাদ। আপনার পরিবারে উৎসব উৎসব একটি পরিবেশ বিরাজ করবে। প্রতিবেশি দেখলে মিষ্টি একটি হাসি বিনিময় করুন নইলে বিপত্ত বাড়বে। পথে আজ নতুন কোনো বাধা পেরুবেন সহজে। ব্যবসায়িক লেনদেন বিশেষভাবে লাভজনক তবে সাবধানতা কাম্য।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
ঘটনাটি কেউ জানে না, আপনি নিশ্চিন্ত থাকুন। তবে আপনি গতকাল যাকে বলতে গিয়ে অর্ধেক বলে ফিরে এসছেন তাকে সম্পূর্ণ ঘটনাটি বলা জরুরি ছিল, এতে আপনার সুবিধাই হতো। দিন শেষে অর্থ আসবে, মাস শেষে খরচ কমেও যাবে। প্রেম কাননের ফুল ছড়াবে মোহনীয় গন্ধ। মনের উঠানে আজই তার পদচিহ্ণ বাধ্যতামুলক- অপেক্ষায় থাকুন।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনার মনের মধ্যে যে আগুন রয়েছে সেটা উপযুক্ত কাজে ব্যবহার করুন। ইদানিং যা করছেন তা কোন কাজেই আসবে না। বন্ধু বলে যাকে আপনি ভরসা করছেন তাকে আরও একটু বাজিয়ে দেখুন। প্রতিবেশির কারো কাছ থেকে পাবেন নৈতিকতার দারুণ উদাহরণ। দিনের শেষভাগে মুগ্ধ হবেন শিশুদের সঙ্গে সময় কাটিয়ে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কোন এক ব্যক্তি আপনার দরজায় এসে নক করলে আপনি যতটা সন্দেহপ্রবন হয়ে যান ততটার আসলে প্রয়োজন নেই। মানুষ এখন খুব সভ্য আছে সুতরাং আচরণটি আপনিও সভ্য ভাবেই প্রদর্শন করুন। ছোটদের কাছে আজ পরাস্থ হবেন। অর্থভাগ্যে বিড়ম্বনার স্পষ্ট ছাপ। হাতের কড়ি খসতে চাইবে আবেগী মনের তাড়নায়, লাগাম দিন আবেগের গলায়। প্রিয় মানুষের দুষ্টু কটাক্ষ ভাবনায় ফেলে দেবে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দেয়ালের পেন্ডুলাম ঢং ঢং আওয়াজ তোলে নিয়ম করে, আপনার জীবনেও মোক্ষম সময়ে আওয়াজ আসবে নিয়ম করে। বুদ্ধির চর্চা করুন ধীরে, উদ্বিগ্ন এখন আপনার শত্রু। শিক্ষার্থীদের কেউ দারুণ উচ্ছ্বসিত থাকবে ফলাফল নিয়ে। অর্থ আসি আসি করছে। বেশ কিছু দিনের জন্য প্রিয়জনকে ছেড়ে দূরে থাকতে হতে পারে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজকের দিনটি বৃশ্চিক জাতক জাতিকাদের জন্য প্রেমময়। দিনের শুরু হবে নাটকীয় এবং দিনের শেষটা হবে সিনেমার মত। আপনি কতটুকু ভালোলাগা সহ্য করতে পারেন তার একটা পরীক্ষা দিতে হবে আজ। গতিময়তা থাকবে মনে। দূরযাত্রা আনন্দ দিলেও অর্থব্যয় কষ্ট দিতে পারে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু খুব ধুনফুন করছে এমনটা আজ ভাববে সিংহ রাশির জাতক জাতিকারা। সুতরাং সাবধান সিংহ রাশি থেকে দূরত্ব বজায় রেখে চলুন আজ। আপনি তীব্র যন্ত্রণা অনুভব করবেন মনে কিন্তু সেটা কিসের জন্য তা বুঝতে পারবেন না।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
কর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আকাশের দিকে তাকিয়ে লাভ নেই, ভাগ্য আপনার কপাল আর এই রাশিচক্রে। আপনি চাইলেই আজ সব করতে পারবেন না তবে আশি শতাংশ কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন এবং বাকি বিশ শতাংশ কাজের জন্য আপনাকে কুম্ভ রাশির দরজায় যেতে হবে। এখন সিদ্ধান্ত আপনার।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজকে অনেক কিছুই ছাড় দিতে হবে। তবে এতদিন পাশের বাড়ির যাকে মন থেকে প্রত্যাশা করছিলেন সে আজ হুট করে এসে আপনার দরজায় কড়া নাড়বে, তবে গোপন তথ্যটি আগেই বলে দিচ্ছি উনি কুম্ভ রাশির এবং উনি আজ আসবেন সামান্য অর্থের, হয়তো সেটা রিকশা ভাড়া দেওয়ার জন্য অথবা অন্য কিছু।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মশকরা করতে এসে সিরিয়াস হয়ে যাওয়া বন্ধুদের আজ মনে পড়ে যাবে। আপনি কাউকে বিশ্বাস করেন না এতে আপনার সুবিধাই হয় সবসময় কিন্তু আজকে তা হবে না। আজকে আপনি এই স্বভাবটির জন্য চরম মাত্রায় দুর্ভোগ পোহাবেন। নিজেকে বিশ্বাস করছেন তো?
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/সজল


















