অবশেষে খোঁজ মিললো মালয়েশিয়া বিমানের

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ৯:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Mh370রিইউনিয়ন দ্বীপে খুঁজে পাওয়া সেই উড়োজাহাজের ডানার অংশ বিশেষ মালয়েশিয়ার নিখোঁজ হওয়া এমএইচ৩৭০ বিমানেরই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বুধবার তিনি বলেন, ফ্রান্সে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে ওই ডানার খণ্ডাংশটি সেই বিমানেরই অংশ।

গত বছরের মার্চে মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। ২৩৯ আরোহীবাহী বিমানটির আজো কোনো খোঁজ মেলেনি।

তবে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা করা হয় অংশটি পাওয়া গেছে তা থেকে ৪৫০০ মাইল দূরে। দুর্ঘটনার দিন রাডার থেকে উধাও হওয়ার আগে বিমানটির শেষ অবস্থান ছিল মালয়েশিয়ার পেনাং শহরের ২৩০ মাইল উত্তর-পশ্চিমে আন্দামান সাগরের ওপর।

গত সপ্তাহে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিইউনিয়ন দ্বীপে একটি বিমানের ডানার খণ্ডাংশ পাওয়া যায়। এ নিয়ে তখন থেকেই নানা জল্পনা কল্পনা চলছিল।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G