রাকিব হত্যা মামলা: ৩ দিনের রিমান্ডে বিউটি

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rakibশিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি মোটর সাইকেল গ্যারেজ মালিক ওমর শরীফের মা বিউটি বেগমের (৪৮) তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা মহানগর হাকিম ফারুক ইকবাল আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ সম্পর্কে খুলনা থানার এস.আই কাজী মোস্তাক আহমেদ জানান, সকালে আসামি বিউটি বেগমকে মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর দুই আসামি শরীফ ও মিন্টু গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুলিশ তাদের রিমান্ডের আবেদন করেনি। সুস্থ হলে তাদেরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি

উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মোটরস নামে একটি মোটরসাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে কিশোর রাকিবের পায়ুপথে কম্প্রেশার মেশিন দিয়ে পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা গ্যারেজ মালিক ওমর শরীফ ও মিন্টুকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G