আজ কেমন যাবেঃ ৭ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
আজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ থাকতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে-২১ জুন):
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন-২২ জুলাই):
ব্যবসায়িক সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
ব্যবসায়িক যোগাযোগ শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হবে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
কর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আকাশের দিকে তাকিয়ে লাভ নেই, ভাগ্য আপনার কপাল আর এই রাশিচক্রে। আপনি চাইলেই আজ সব করতে পারবেন না তবে আশি শতাংশ কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন এবং বাকি বিশ শতাংশ কাজের জন্য আপনাকে কুম্ভ রাশির দরজায় যেতে হবে। এখন সিদ্ধান্ত আপনার।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজকে অনেক কিছুই ছাড় দিতে হবে। তবে এতদিন পাশের বাড়ির যাকে মন থেকে প্রত্যাশা করছিলেন সে আজ হুট করে এসে আপনার দরজায় কড়া নাড়বে, তবে গোপন তথ্যটি আগেই বলে দিচ্ছি উনি কুম্ভ রাশির এবং উনি আজ আসবেন সামান্য অর্থের, হয়তো সেটা রিকশা ভাড়া দেওয়ার জন্য অথবা অন্য কিছু।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মশকরা করতে এসে সিরিয়াস হয়ে যাওয়া বন্ধুদের আজ মনে পড়ে যাবে। আপনি কাউকে বিশ্বাস করেন না এতে আপনার সুবিধাই হয় সবসময় কিন্তু আজকে তা হবে না। আজকে আপনি এই স্বভাবটির জন্য চরম মাত্রায় দুর্ভোগ পোহাবেন। নিজেকে বিশ্বাস করছেন তো?
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/ এডি/ ইমতিয়াজ


















