নিলয় হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

niloy-murder 1রাজধানীর গোড়ানে ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। নিহতের স্ত্রী আশা মনি শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১১।

পুলিশের খিলগাঁও থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

তিনি জানান, মামলার এজাহারে অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশের খিলগাঁও থানার পরিদর্শক (ইন্সপেক্টর) তদন্ত আনোয়ার হোসেন খানকে মামলাটি তদন্তের দায়িত্বভার দেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে জুম্মা নামাজের সময় ৪-৫ জন দুর্বৃত্ত বাড়ি ভাড়ার নেয়ার নামে জোর পূর্বক নিলয়ের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G