বোমাবাজদের দেখামাত্রই গুলি করা হোক

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hasan-mahmud 3বোমাবাজদের দেখামাত্র গুলি করা হোক। কারণ এটাই এখন জনপ্রত্যাশা এমন দাবী জানিয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘ যদি কেউ আপনাকে হত্যা করতে উদ্যত হয় বা হত্যা করতে আসে সেক্ষেত্রে আত্মরক্ষার্থে আপনি যদি তাকে হত্যা করেন আইন অনুযায়ী সেটি অপরাধ নয়। আইন অনুযায়ী যারা মানুষকে হত্যা করছে, বোমা মারছে এদের যদি হত্যাও করা হয় তাতে আইনের কোনো ব্যতয় হবে না।’

আজ (বুধবার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে ‘অযৌক্তিক হরতাল ও অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,‘ আজ দেশে ডাকাত পড়েছে। ডাকাত তাড়াতে হবে। ডাকাত ও সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। সংলাপ হবে না।’

তিনি বলেন, ‘আজ জনগণের প্রত্যাশা যারা চোরাগুপ্তা হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, বোমা মেরে দগ্ধ করছে, তাদের দেখামাত্রই গুলি করা হোক।’

বিরোধীজোটের ডাকা হতরাল অবরোধ জনগণ মানেনি. সাড়াও দেয়নি দাবি করে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘মানুষ এ আবরোধ মানে না। তারা চোরাগুপ্ত হামলা চালিয়ে ভয় দেখাতে চায়। । এখন আবার হরতাল ডেকে জনগণকে ভয় দেখাতে চায়। নিজেকে দেশনেত্রী হিসেবে দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি এখন জনসাধারনের কাছে পেট্রোল বোমা, ভয় ও আতঙ্কের নেত্রীতে পরিণত হয়েছেন।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠিয়ে উপহাস করা হয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘যারা হরতাল-অবরোধের নামে চেরাগুপ্তা হামলা চালিয়ে মানুষকে পুড়িয়ে মারছে, সেসব দূষ্কৃতিকারীদের পৃষ্ঠপোষকই খালেদা জিয়া। তিনি আবার মাহবুবুর রহমানকে বার্ণ ইউনিটে রোগীদের দেখতে পাঠিয়ে নতুন ভন্ডামী শুরু করেছে।’ ভবিষ্যতে বিএনপি নেতারা সেখানে গেলে ডাক্তারদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

আত্মরক্ষার্থে কোন দূষ্কৃতিকারীকে হত্যা করলে আইনের ব্যত্যয় ঘটে না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘যারা রাজপথে সহিংসতা চালাচ্ছে, যাদের হাত থেকে শিশু, নারী, বৃদ্ধরাও রেহায় পাচ্ছে না তাদের হাত থেকে মানুষ আজ বাঁচতে চায়। তাদেরকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহীনি আইনের আওতায় এনে বিচার করবে এবং প্রয়োজনে গুলি চালাবে এটাই জনগণ প্রত্যাশা করে।’

সংগঠনের সভাপতি হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G