চলছে ঢাকা-সিলেট রুটে বাস ধর্মঘট

প্রকাশঃ আগস্ট ১২, ২০১৫ সময়ঃ ৮:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dhormoghotরাজধানীর সায়েদাবাদে বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেট-ঢাকা-সিলেট মহাসড়কে ডাকা সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট চলছে। বুধবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত কোনো বাস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়নি। সিলেট থেকেও এখন পর্যন্ত কোনো বাস ঢাকার উদ্দেশে ছাড়েনি বলে আমাদের প্রতিবেদক জানিয়েছেন।

সূত্র জানায়, বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদে বাস টার্মিনালে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসচালক বাবুল চন্দ্র দেবকে পিটিয়ে হত্যা করে যাত্রীরা।

বাবুলের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এরই প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা ঢাকা-সিলেট রুটে কোনো চলাচল করবে না। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সিলেট থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না। ঢাকা থেকেও কোনো বাস সিলেটে প্রবেশ করবে না। তবে জেলার অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। প্রশাসন এ বিষয়ে এগিয়ে এলে বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নেয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G