বরিশালে ছয়জনকে ফেসবুকে হত্যার হুমকি

প্রকাশঃ আগস্ট ১২, ২০১৫ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Ansar-BDএবার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বরিশালের গণজাগরণ মঞ্চের দুই কর্মী, তিন কবি ও এক ব্লগারকে হত্যার হুমকি দিয়েছে আনসার বিডি নামের একটি সংগঠন। মঙ্গলবার নগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হুমকিপ্রাপ্তরা হলেন- কবি হেনরী স্বপন, তুহিন দাস, সৈয়দ মেহেদি হাসান, গণজাগরণ মঞ্চের সংগঠক নজরুল বিশ্বাস, প্রীতম চৌধুরী ও ব্লগার চারু তুহিন।

সোমবার রাতে আনসার বিডি নামের ওই ফেসবুক পেজে দেওয়া হুমকিতে বলা হয়, “মাশাআল্লাহ, আমরা সফলভাবে বরিশালে কার্যক্রম শুরু করেছি। আমরা এ বিভাগে সফলভাবে কাজ শুরু করেছি। এখানে ইসলামবিরোধী তিনজন কবি এবং তিনজন ব্লগার সংগঠক আছে। তারা ইসলামের শত্রু। আমাদের যা লক্ষ্য তা আমাদের করা উচিৎ।”

নগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান পিপিএম বলেন, আমরা সাধ্য অনুযায়ী লেখকদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G