প্রতিমন্ত্রীর ভাতিজাকে আটক করলো ডিবি

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nahinব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয় নিল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিনকে আটক করেছে ডিবি পুলিশ।

ছেলে নাহিনকে আটকের দাবি করেছেন বাবা নজরুল ইসলাম।তিনি বলেছেন, শুনেছি জিজ্ঞাবাদের জন্য নাহিনকে আটক করে নিয়ে গেছে ডিবি পুলিশ। তবে সাদ আল নাহিনকে আটকের বিষয়ে মন্তব্য করেনি ডিবি পুলিশ কর্মকর্তারা।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানের নিজের ভাড়া বাসায় ব্লগার নিলয় খুন হওয়ার ঘটনায় চারজন খুনির তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে আবদুল করিম ওরফে জাবের নামে একজন ছিলেন। এই জাবেরের সঙ্গে পরিচয় রয়েছে নাহিনের। খুন ও খুনিদের ব্যাপারে তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেই দাবি গোয়েন্দা পুলিশ সূত্রের।

তবে ব্লগার হত্যার ঘটনায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিনকে আটকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দিতে রাজি হয়নি ডিবি পুলিশের কর্মকর্তারা।

গোয়েন্দা পুলিশের একটি সূত্রের দাবি, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিন। এর আগে নাহিনকে ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতে দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে নাহিন স্বীকারোক্তিও দিয়েছিল। তবে নাহিন জামিনে বেড়িয়ে আবারো ‘তথাকথিত জিহাদি চেতনায়’ জড়িয়ে পড়েন।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G