বঙ্গবন্ধুর স্বপ্ন ধ্বংস হয়নি

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nanol mpআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এম.পি বলেছেন,  “বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। খুনিচক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন দর্শনকে ধ্বংস করতে পারেনি”।

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে মোহাম্মদপুরে সরকারি কৃষি পণ্যের পাইকারী বাজার ব্যবসায়ী সমিতি ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা সাদেক খান, হাবিবুর রহমান মিজান, ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. শহিদুল্লাহ ও ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব প্রমুখ।

নানক বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম ও দর্শনের আলোকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে ১৫ই আগস্টের ষড়যন্ত্রের বদলা নেওয়ার আহবান জানান।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G