আজ কেমন যাবেঃ ১৮ আগস্ট
প্রতিক্ষণ ডেস্ক
আজকের দিনটি কেমন যাবে আপনার। জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
নিজের কাজটি ঠিকঠাক করুন, অর্থাগম শুভ। নিজের মনের কথা আজ বেশি গুরুত্ব দিতে হবে। সিদ্ধান্ত নিতে কিছুটা আজ বেশি সময় নিতে হবে। সঙ্গীকে কোনো অস্থিরতায় রাখা আপনার জন্যই অমঙ্গল। দিনের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আপনার সম্পর্কগুলো গড়ে ওঠবে কাজের ওপর ভিত্তি করে। সঙ্গী নির্বাচনে নিজের রুচিকে বেশি প্রাধান্য দিতে হবে। বন্ধুদের কেউ আজ টাকা ধার চাইতে পারে। দুঃসময়ে কারো সাহায্য করলে আপনার দুর্দিনে সেই সাহায্য দ্বিগুণ হয়ে আসবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ সকালে ব্যবসায়িক ঝামেলা ভূতের মতো কাঁধে সওয়ার হবে। অংশীদারের সঙ্গে ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে বসে ঝামেলা মিটিয়ে ফেলুন দ্রুত। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। দেরি করে বাসায় ফেরার কারণে সঙ্গীর সঙ্গে খিটিমিটি লেগে যেতে পারে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
অফিসের জমানো কাজগুলো একটা একটা করে সেরে ফেলবেন কখন তা টেরই পাবেন না। সহকর্মীর সঙ্গে ঝগড়ার সূত্রপাত যে প্রসঙ্গে, সেটিকেই সম্পর্ক উন্নয়নে কাজে লাগান। একজন পরিশ্রমী মানুষ হিসেবে আপনার পূর্বসুনাম আছে, সেটি রক্ষা করুন।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
অফিসে আপনি যে পরিকল্পনা দিয়েছেন তাতে কিছু সহকর্মী বাগড়া দিচ্ছে, হতাশ হবেন না। সৃষ্টিশীল মানুষ হিসেবে আপনাকে অবশ্যই আজ কাজ নিয়ে বেশি ভাবতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি ফলপ্রদ।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ভ্রমণে আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে। গ্রহ মতে, আপনি মানসিক চাপ নেয়ার অবস্থায় নেই। অফিসের ব্যস্ততা আর পারিবারিক চাপ কাটাতে দ্রুত কোথাও থেকে ঘুরে আসুন। রুচিবোধ আপনাকে যোগ্য সঙ্গীর সন্ধান দেবে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অসামাজিক হয়ে ওঠা আপনাকে গর্ত থেকে টেনে বের করে আনতে পারে প্রেম। কর্মক্ষেত্রে উর্ধ্বতনের কঠিন কোন কথা শুনে বিমর্ষ হয়ে পড়তে পারে মন। অর্থযোগ শুভ।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার নিজস্ব স্টাইল যতোটা কাজে আসবে, অন্য কারও অনুসরণ করে হবে না ততোটা সিদ্ধিলাভ। ভালোবাসার মানুষকে চিঠি দিন। মুখের কথার চেয়ে বর্ণমালায় লেখা অনেক শক্তি ধরে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দারুণ ব্যস্ততা পেয়ে বসতে পারে আপনাকে। আজ আপনার চেয়ে মেধাবী কারও সঙ্গে পরিচয় হতে পারে, যার সঙ্গে ভবিষ্যৎ প্রেমযোগ আছে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে কৌতুক করার পরিকল্পনা বাদ দিন। অর্থযোগ শুভ।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর যদি হোন নব্য প্রেমিক কিংবা প্রেমিকা, তবে পেতে পারেন ভালোবাসার মানুষটির কাছ থেকে কোন উপহার। আপনার প্রতিদ্বন্দ্বী কর্মক্ষেত্রে আপনাকে দুর্বল করে দেয়ার জন্যে হতাশাব্যঞ্জক অনেক কথা বলবে কানের পাশে, তাকে পাত্তা দেবেন না।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনার মানসিক এবং আত্মিক অবস্থার বিছুটা উন্নতি হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখুন। ভালোবাসার মানুষটি আজ হতে পারে অনুপ্রেরণার অনিঃশেষ উৎস। কর্মক্ষেত্রে আপনার ত্বরিৎ বুদ্ধিমত্তা শত্রু কমাবে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমাতুর মন আজ সঙ্গী সঙ্গিনী পাবে। কর্মক্ষেত্রে সৃজনশীলতা আজ খুব একটা মূল্য পাবে না। পারিবারিক কারণে অর্থব্যয় হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে পথে হবে দেখা, শুভ হবে ব্যাপারটা।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
প্রতিক্ষণ/এডি/এমএস


















