দিল্লী পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৫ সময়ঃ ৮:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pm shkhভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহন করা ভিভিআইপি ফ্লাইট-১০৯৭ সকাল ৮টার দিকে দিল্লীতে অবতরণ করে।

তার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার সকাল ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জী মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

শুভ্রার বাবার বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। সর্বশেষ ২০১৩ সালে প্রণব মুখার্জীর বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জী নড়াইলে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।

শেষকৃত্য অনুষ্ঠান শেষে বুধবার বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G