পদত্যাগ করছেন গ্রীসের প্রধানমন্ত্রী

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৫ সময়ঃ ৯:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ পূর্বাহ্ণ

prime greceগ্রীসের প্রধানমন্ত্রী আসেক্সিস সিপরাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন । তিনি আগাম নির্বাচনেরও ডাক দিয়েছেন। মাত্র সাত মাস আগে নির্বাচনে জিতে ক্ষমতায় আসা সিপরাস তৃতীয় বেইলআউট নিশ্চিত করার জন্য নিজের দলের সদস্যের মধ্যেই বিরোধিতার মুখে পড়েছেন।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে সিপরাস বলেন, গ্রীস তার ইউরোপীয় ঋণদাতাদের সাথে দর কষাকষির সেই কঠিন সময় পার করে এসেছে। এখন দেশবাসীর কাছে তাদের সিদ্ধান্ত জানতে চাওয়া তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি অারো বলেন, আমি প্রেসিডেন্টের কাছে যাব, আমি ও আমার সরকারের পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। আমি এবং আমার সরকার যে লড়াই করেছি তার জন্য আমি গর্বিত এখন আমি গ্রীসের মানুষের ওপর ছেড়ে দিচ্ছি তাদের সিদ্ধান্তের জন্য।

গত, সাত মাসে গ্রীসের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ইউরোপীয় ঋণদাতাদের কাছ থেকে তৃতীয় আর্থিক সহায়তা প্যাকেজ নিশ্চিত করা ও গ্রীসকে ইউরো জোনে রাখার জন্য তাকে ব্যয় সংকোচন, কর বৃদ্ধি, পেনশন কমানোসহ বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে হয়েছে।

এদিকে নির্বাচনের তারিখ ঠিক না হলেও ২০ সেপ্টেম্বর এই নির্বাচন হতে বলে একটি সম্ভাব্য তারিখ শোনা যাচ্ছে। গ্রীসের সংবিধান অনুযায়ী একটি সরকার গঠনের পর যদি তা এক বছরের মধ্যেই পদত্যাগ করে তাহলে প্রেসিডেন্ট দ্বিতীয় বৃহত্তম দলকে একটি প্রশাসন তৈরি করতে বলেন।

প্রতিক্ষন/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G