নাস্তা খেয়ে রেকর্ড চীনের

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

CINকত কিছুতেই না রেকর্ড হয়! এবার হলো নাস্তা খাওয়ার রেকর্ড! বিছানায় বসে এক সঙ্গে ৪১৮ জন চীনা নাগরিক সকালের নাস্তা খেয়ে রেকর্ড সৃষ্টি করেছে।

এ ঘটনা গত ১৬ আগস্টের। ৪১৮ জন চীনা নাগরিক বেইজিংয়ের শেরাটন লংফেং হোটেলের বাগানে বিছানা পেতে সকালের নাস্তা খান। আর হয়ে যায় গিনেজ বুক অব রেকর্ড।

শর্ত ছিল সকলকে ৫ মিনিটের মধ্যে নাস্তা খাওয়া শেষ করতে হবে। নির্ধারিত সময়ের আগে কেউ খাবারে স্পর্শ করতে পারবেন না।

নিয়ম অনুসারে গিনেজ কর্তৃপক্ষের কাছে ৪৯০ জনের মধ্যে ৪১৮ জনের নাস্তা খাওয়া বৈধ বলে বিবেচিত হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল ৩৮৮ জনের। সেটিও হয়েছিল চীনে, সাংহাইয়ের পুডং শেংরিলাতে।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G