আজ কেমন যাবেঃ ২৪ আগস্ট

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ৮:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi 2আজ ২২ আগস্ট, ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

দিনের শুরুতেই হয়তো একটা দুঃসংবাদ আসতে পারে, আর তা অর্থকেন্দ্রিক হওয়ার সম্ভাবনা বেশি। মাসের শুরুতে কেউ কথা দিয়ে থাকলেও শেষভাগে এসে তা রক্ষা না করার আশঙ্কায় বেশি। সব ঝামেলার মাঝে স্বস্তি বইয়ে জুটে যেতে পারে ভালোবাসার পরশ। দেশের বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে আজ সময় দিতে ইচ্ছা না করলেও বাধ্য হতে পারেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

দিনটি আপনার জন্য বেশ শান্তিপূর্ণ থাকবে। দিনের দ্বিতীয়ভাগে দরজায় কড়া নাড়তে পারে পছন্দের মানুষ। কর্মক্ষেত্রের বদৌলতে উপহার সামগ্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার ভেলায় যদি পাড়ি জমাতে চান অজানার উদ্দেশ্যে তবে তা জানবেন একেবারেই ভুল। ভালোবাসার নদী পাড়ি দিতে সাম্পানের ব্যবস্থা করুন। অর্থযোগ মন্দ বলা যায়। সাবধানতা অনেকটা পুষিয়ে দেবে যেকোনো ক্ষতি।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)

মনের কথা আস্থাভাজনকে বলতে গিয়েই তো গোলটা বাধিয়ে বসবেন। আজকের দিনটি শুধুই নিরবতার। আপনার স্বভাবে অস্থিরতা এক দারুণ বাধা। কাজের প্রশংসা পাবেন তবু মন ভরবে না। কাছে অর্থ থাকা সত্ত্বেও হাতখাটো লাগতে পারে। বন্ধুর সঙ্গে কোনো তর্কে না জড়ানোয় ভালো। বেকারদের জন্য দিনটি সুখবর বয়ে আনবে। প্রেমযোগ দুর্যোগ বইয়ে দিতে পারে।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

ঠিকমতো ঘুম হয়না এটা আপনার সমস্যা। তাই বলে অন্যের ওপর ঝাড়ি দিতে পারেন না। কাজের ভুলের জন্য কারো কাছে কৈফিয়ত দিতে হতে পারে। বাড়ির চাকরটার কাজে আজ নিজের সম্মান বৃদ্ধি পেতে পারে। খাওয়া-দাওয়ায় অমনোযোগিতা দুর্ভোগে ফেলে দিতে পারে। আর্থিক যোগ শুভ। দূরযাত্রা সুখের কারণ হবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

মাসের সেরা দিন হতে পারে আজকের দিনটি। রোমান্সে ভরা দিনটিতে পেয়ে যেতে পারেন মনের মতো উপহার। এমন কারো সঙ্গে পরিচয় ঘটতে পারে, যে হৃদয়ে আলোড়ন তুলবে কোনো রকম পূর্বাভাস ছাড়াই। দিনটিতে অর্থাগম আছে, নির্গমন স্বল্প। বন্ধুদের মধ্যে কারো কাছে আজ পেয়ে যেতে পারেন গোপণ কোনো তথ্য।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আপনার বন্ধুমহল, পরিবার বা কর্মক্ষেত্রে দিতে হতে পারে নেতৃত্ব। তবে কাজের সুবিধার্থে সাহায্যও পাবেন যথপোযুক্ত। ভালোবাসার অন্তরালে আজ বাস্তবতা হাওয়া হয়ে যেতে পারে। আর্থিক লেনদেনে থাকতে হবে সচেতন। শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। শিক্ষার্থীদের কারে কারো মনের আশা পূরণ হবে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

নিজের কাজ করার বদলে অন্যের দায়িত্ব নেয়া কতটা যন্ত্রণার তা আজ টের পাবেন। দেখলেই কাউকে আজ ভালো লেগে যাবে বটে কিন্তু ঝামেলাও করবে কম না। বসের নির্দেশে কাজ করতে গিয়ে অস্বস্তির মনে স্বস্তি আসতে পারে। প্রণয় আজ দিশেহারা হয়ে যেতে চাইবে, অতিরিক্ত আবেগ হলে যা হয় আর কি। পছন্দের খাবার গুলো কেন জানি একে একে সামনে এসে যাবে। বেকারদের জন্য দিনটি হবে পরীক্ষার।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কাজে অরসতা পেয়ে বসবে। গানের রাজ্যে মন হারিয়ে গেলে খুঁজে পাওয়া দুষ্কর হবে। আপনার দিকে চেয়ে থাকা মানুষকে শান্ত করুন সুখবর দিয়ে। মনোযোগ দিতে হবে নিজের কাজেও। আশেপাশের পরিবেশ কিছুটা অশান্তির হলেও অন্তে তার সুখ বাস করছে। অর্থবিয়োগ ব্যথাতুর করে তুলবে মনকে।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বাঘের ভয়ে জলে গেলে কুমির তাড়া দিতে পারে। আকাশে আছে চিলের ভয়। সুরক্ষা শুধু মনের জোর। চারপাশে যা ভয়ঙ্কর তার সবই প্রায় মরিচিকা। যে সহকর্মীর চোখদুটো কাজে দৃষ্টি রাখতে দিচ্ছে না তাকে বিষয়টা খুলে বলতে পারেন। আপনার নমনীয়তা আজ সেরাদের কাতারে থাকায় অনেককিছুই সহজ হবে।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

বাসস্থান পরিবর্তন আপনার জন্য জরুরি মনে হচ্ছে। সুস্বাস্থ্যের জন্য কোনো খাবারের প্রতি বিশেষভাবে মন টানছে। সৌন্দর্য প্রদর্শনে বিশেষ পোশাক আপনাকে টানছে। তবে যত টানাটানির মধ্যেই থাকুন না কেন সব ভেবে নিন ভালোভাবে। দীর্ঘদিনের সম্পর্কে রত প্রেমিক প্রেমিকার মনে আজ অযথায় ঝামেলা বেধে যেতে পারে। অকারণে দোষারোপ আর আস্থাহীনতার গ্রাস সহ্য করতে হতে পারে। অর্থ, ভ্রমণ, প্রেম, পরিধান সবাই আজ পরীক্ষার মধ্যে ফেলে দিতে পারে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপার অভ্যাস নতুন নয়। আপনাকে যে ব্যক্তি উৎসাহ দেবে প্রতিনিয়ত, সে আবার সফলতায় ঈর্ষান্বিতও হতে পারে। তবে তার ঈর্ষাকে এড়িয়ে চলুন যত্ন করে। আপনার চা খাওয়ার সঙ্গী বার বার খোঁজ করবে। বন্ধুদের কেউ টাকা ধার চাইতে পারে। আপনার কাজের সুনাম খেয়ে ফেলতে পারে সহকারী। প্রেমভাগ্য প্রতিদিন ভালো যাওয়ার নয়, আজকের দিনটিও যেতে পারে তেমন।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রয়োজনে কারো সঙ্গে কথা বলার দরকার হতে পারে কিন্তু উৎসাহ পাবেন না মোটেও। সম্পর্ক নিয়ে কথা বলতেও আজ চরম অনীহা কাজ করবে। ফালতু লাগতে পারে পুরোদিন জুড়ে। আপনার এক ভক্ত আজ আত্মপ্রকাশ করতে পারে পাগলের বেশে। প্রতিবেশিদের কারো সঙ্গে হয়ে যেতে পারে শান্তিচুক্তি। আজ বুঝে যাবেন কেন মেঘ আসে হৃদয়ও আকাশে, অকারণে ঝরায় বর্ষণ।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G